প্রিন্ট এর তারিখঃ Jun 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 11, 2026 ইং
এত রাজস্ব আদায় এই সরকারের পক্ষে সম্ভব না: নাহিদ ইসলাম

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘উচ্চ’ ও ‘বাস্তবতা বিবর্জিত’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেটটি উচ্চ ও বাস্তবতা বিবর্জিত। এই বাজেটের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয় করা হবে এবং আয়ের উৎস হিসেবে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেটি আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এই পরিমাণ রাজস্ব আদায় করা এই সরকার, প্রশাসন এবং কর কাঠামোর পক্ষে সম্ভব না।
বাজেট প্রস্তাব অনুষ্ঠান শেষে আজ বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে সংসদ ভবনের জেনারেল এম এ জি ওসমানী গেটের সামনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ জাতীয় দুর্নীতির খবর